Logo

কানাডা বিএনপি নেতার হাতে ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বই তুলে দিলেন আইয়ুব ভূঁইয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট, ২০২৬, ১৬:৩৮
কানাডা বিএনপি নেতার হাতে ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বই তুলে দিলেন আইয়ুব ভূঁইয়া
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বিশিষ্ট সাংবাদিক ও তথ্য অধিদফতরের সাবেক প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ রচিত ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের সৌজন্য কপি কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.কে. আজাদের হাতে তুলে দিয়েছেন।

বিজ্ঞাপন

জাতীয় প্রেসক্লাবে সাধারণ সম্পাদকের কার্যালয়ে এ.কে. আজাদ সাক্ষাৎ করতে গেলে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আইয়ুব ভূঁইয়া তার হাতে বইটির সৌজন্য কপি তুলে দেন।

সৈয়দ আবদাল আহমেদ রচিত ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইটিতে ১৯৪৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বইটিতে তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য সংকলন করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD