কোস্টগার্ডের নতুন ডিজি মঈনুল হাসান

প্রতীকী ছবি
বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
বিজ্ঞাপন
বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে প্রেষণে এ পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে কোস্টগার্ডের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জেবি/জেএইচআর








