Logo

কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দিয়েছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট, ২০২৬, ২০:১১
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দিয়েছে সরকার
ছবি: সংগৃহীত

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মোতাহের হোসেনের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারা মহাপরিদর্শক পদে নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD