প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ নিয়ে কাজ করছে দুই দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত করতে ঢাকা ও দিল্লি পারস্পরিক আলোচনার মাধ্যমে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিজ্ঞাপন
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর নিজ দপ্তরে গিয়ে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হুমায়ুন কবির বলেন, “এই নিয়ে দুই দেশ কাজ করছে। ঢাকা-দিল্লির সুবিধামত সময়ে এ সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে।”
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকেও ইতিবাচকভাবে দেখছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা তার অন্যতম প্রধান দায়িত্ব। দুই দেশের সম্পর্ক সমতা, পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
বিজ্ঞাপন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময় বিবেচনা করেই সফরের সময়সূচি নির্ধারণ করা হবে।








