ঢাকার পানি সরবরাহে সাড়ে ৪ হাজার কোটি টাকা দেবে ডেনমার্ক

রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতে এই অর্থ দেওয়া হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ডেনমার্ক সহযোগিতা করবে। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজের কাজ সম্পন্ন করতে দেশটি প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী জানান, প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই পানি শোধনাগার প্রকল্পে ডেনমার্কের দেওয়া অর্থের মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে থাকবে। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ সরকার। ফলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হবে না।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। এর ফলে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় আরও সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া রোহিঙ্গাদের সহায়তার জন্যও ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলে জানানো হয়েছে।








