পুলিশের সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি

বাংলাদেশ পুলিশের সাত কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এক আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ আগস্ট) অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানকে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদীকে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিহা মেহেবুবাকে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
অন্যদিকে, রাঙামাটির বেতবুনিয়ায় পিএসটিএসে সংযুক্ত সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলামকে সিরাজগঞ্জের উল্লাপাড়া সার্কেলে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসাইন সাঈদীকে বান্দরবানের লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
একই আদেশে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আরিফ ইকবালকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহকারী পুলিশ সুপার করা হয়েছে। আর সিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুর রহিমকে বান্দরবান এসএএফের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আদেশে বলা হয়েছে, বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তাদের আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত হতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ করে অবমুক্ত না হলে ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।








