Logo

হঠাৎ ফেসবুকে এসপির আক্ষেপ, ‘আমার আর চাকরি করা হলো না’

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
২৬ আগস্ট, ২০২৬, ১৩:৩৩
হঠাৎ ফেসবুকে এসপির আক্ষেপ, ‘আমার আর চাকরি করা হলো না’
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন এসবির সুপারনিউমারারি পুলিশ সুপার মো. রেজাউল করিম। নিজের পদায়ন নিয়ে হতাশা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ আগস্ট) তাকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়। এর পরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ একটি পোস্ট দেন এই পুলিশ কর্মকর্তা।

পোস্টে মো. রেজাউল করিম লেখেন, ‘আমি সংযুক্ত: আমার কাজ আর বাংলাদেশ পুলিশের প্রয়োজন নেই।’ তার দাবি, এ ধরনের পদায়নের মাধ্যমে পুলিশ বিভাগে কর্মকর্তাদের ভালোভাবে কাজ করার উৎসাহ কমে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিজের ১৫ বছরের চাকরিজীবনের প্রসঙ্গ তুলে তিনি জানান, এর মধ্যে নয় বছর তাকে ‘ডাম্পিং পোস্টিংয়ে’ থাকতে হয়েছে। তবে এসব বিষয়কে তিনি এতদিন গুরুত্ব দেননি বলেও উল্লেখ করেন।

পুলিশ বিভাগের কর্মপরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট।’ তার ভাষ্য, নিয়ম মেনে কাজ করা, সাহসের সঙ্গে সত্য কথা বলা এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘১০০% সততা, স্বচ্ছতা নিয়ে কাজ করেও যদি এই রেজাল্ট পেতে হয়, তাহলে আর আমার কিচ্ছু বলার নাই। এই ডিপার্টমেন্ট আমার জন্য নয়।’

পোস্টের একপর্যায়ে তিনি লিখেছেন, ‘অন্যায়কে মেনে নেওয়ার চেয়ে সংযুক্ত থাকাই শ্রেয়। আমার আর বোধ হয় চাকরি করা হলো না। ভালো থাকবেন সবাই।’

নিজের পদায়নের কারণ সম্পর্কে পোস্টে একটি ব্যাখ্যাও দিয়েছেন রেজাউল করিম। তিনি জানান, কয়েক দিন আগে তাদের পদায়ন নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। তিনি সেই সংবাদটি নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন। পরে পুলিশ হেডকোয়ার্টার্সের একজন সিনিয়র কর্মকর্তা এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি তার জবাব দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পুলিশ সুপার জানান, পরবর্তী সময়ে তিনি শেয়ার করা সংবাদটি মুছে ফেলেছিলেন। এরপরও তাকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

পোস্টের শেষ দিকে তিনি লেখেন, ‘এটাই বাংলাদেশ পুলিশে কাজের মূল্যায়ন। ভালো থাকুক বাংলাদেশ পুলিশ, ভালো থাকুক সেই সকল তথাকথিত ভালো অফিসাররা।’

তবে তার অভিযোগ ও পদায়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD