এনবিআরে হঠাৎ একযোগে ৩৬ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনারকে একসঙ্গে বদলি করা হয়েছে। একই সঙ্গে বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলেও পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, দীপক কুমার চক্রবর্তীকে কর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব থেকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১-এ পাঠানো হয়েছে।
মোহাম্মদ শাহাদাত হোসেনকে ঢাকা কর অঞ্চল-২২-এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০৪-এর পরিদর্শী রেঞ্জ-১-এ এবং মোহাম্মদ মঈনুল হাসানকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ইভানা আফরোজ সাঈদকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে। মুরাদ আহমেদকে যশোর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এবং মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩-এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে। মাসুদুল করিম ভূঁইয়াকে ঢাকা কর অঞ্চল-১৮-এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-১-এ পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
হাছিনা আক্তারকে ঢাকা কর অঞ্চল-১৬-এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে এবং রিগ্যান চন্দ্র দেকে ঢাকা কর অঞ্চল-০৬-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে ঢাকা কর অঞ্চল-১৩-এর পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে। ফারজানা নাজনীন ঢাকা কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০১-এর আপিলাত রেঞ্জ-২-এ দায়িত্ব পেয়েছেন।
সুলতানা হাবীবকে ঢাকা কর অঞ্চল-২২-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে। কামরুল হাসানকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-১৮-এর পরিদর্শী রেঞ্জ-১-এ এবং শেখ মো. কামরুজ্জামানকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব থেকে ঢাকা কর অঞ্চল-১৬-এর পরিদর্শী রেঞ্জ-১-এ পাঠানো হয়েছে।
আরিফুল হক ঢাকা কর আপিল অঞ্চল-০১-এর আপিলাত রেঞ্জ-২ থেকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে দায়িত্ব পেয়েছেন। তানিয়া সুলতানাকে ঢাকা কর আপিল অঞ্চল-০৩-এর আপিলাত রেঞ্জ-২ থেকে ঢাকা কর অঞ্চল-২২-এর পরিদর্শী রেঞ্জ-২-এ এবং মো. মারুফ উল আবেদীনকে ফরিদপুর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০৩-এর আপিলাত রেঞ্জ-২-এ বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
মো. তানভীর মোর্শেদকে চট্টগ্রাম কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে এবং তাছলিমা ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে। মুহা. রাশেদুল হাসানকেও একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-২ থেকে পরিদর্শী রেঞ্জ-১-এ দায়িত্ব দেওয়া হয়েছে।
মো. সাইফুর রহমান রাসেলকে ঢাকা কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-০৪ থেকে এনবিআরের আন্তর্জাতিক কর ইউনিটে বদলি করা হয়েছে। মুসতবা ইশতিয়াক আহমদকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যুগ্ম কর কমিশনারের দায়িত্ব থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ-১-এ পাঠানো হয়েছে।
দীপক কুমার পালকে কর পরিদর্শন পরিদপ্তরের যুগ্ম মহাপরিচালকের দায়িত্ব থেকে ঢাকা কর অঞ্চল-০৬-এর পরিদর্শী রেঞ্জ-২-এ এবং তরঙ্গ কুমার মন্ডলকে ঢাকা কর অঞ্চল-০৫-এর পরিদর্শী রেঞ্জ-০৩ থেকে নারায়ণগঞ্জ কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
ফারহানা শেখকে কর পরিদর্শন পরিদপ্তরের যুগ্ম মহাপরিচালকের দায়িত্ব থেকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার করা হয়েছে। অমিত কুমার দাসকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে এবং মো. ফারজানুল ইসলামকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের যুগ্ম পরিচালক থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সোনালী বিশ্বাসকে ঢাকা কর অঞ্চল-২৪-এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে ঢাকা কর অঞ্চল-০৯-এর পরিদর্শী রেঞ্জ-২-এ এবং প্রণব সরকারকে ঢাকা কর অঞ্চল-১৭-এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে রংপুর কর আপিল অঞ্চলের আপিলাত রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে। মো. আবুল কালাম আজাদকে ঢাকা কর অঞ্চল-১৫-এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে যশোর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এ পাঠানো হয়েছে।
এ ছাড়া মোহাম্মদ দাউদ হোসেনকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০৬-এর আপিলাত রেঞ্জ-১-এ এবং মো. এনামুল কবিরকে কুমিল্লা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৩ থেকে ঢাকা বিসিএস (কর) একাডেমির পরিচালক পদে বদলি করা হয়েছে।
বাপন চন্দ্র দাসকে নোয়াখালী কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-২ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩-এর পরিদর্শী রেঞ্জ-১-এ, মহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৪-এর পরিদর্শী রেঞ্জ-১-এ এবং মো. শফিউল ইসলামকে ঢাকা কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৬-এর পরিদর্শী রেঞ্জ-২-এ বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
এস এম গালিব ফারুককে ময়মনসিংহ কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৪ থেকে পাবনা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এ পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন কর্মস্থলে আগে থেকে কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকলে সংশ্লিষ্ট অতিরিক্ত দায়িত্ব বাতিল বলে গণ্য হবে। বদলি হওয়া কর্মকর্তাদের আগের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।








