হজযাত্রীদের জন্য বিমান ভাড়া আরও কমবে: সংসদে বিমানমন্ত্রী

হজযাত্রীদের জন্য বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত। রবিবার সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে হজের বিমান ভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল। পরে তা কমিয়ে প্রথমে ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, গতবারের হজ মৌসুমে হিসাব-নিকাশ করে বিমান ভাড়া ১ লাখ ৫৪ হাজার টাকা পর্যন্ত কমানো সম্ভব হয়েছিল। এবার ডায়নামিক প্রাইসিং পদ্ধতিতে ভাড়া নির্ধারণ করে তা আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভবিষ্যতে ভাড়া আরও কমানোর পরিকল্পনা রয়েছে জানিয়ে রাশেদুজ্জামান মিল্লাত বলেন, বিমানের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বন্ধ থাকা রুটগুলো পুরোপুরি চালু করা গেলে প্রতিষ্ঠানের আয় বাড়বে। তখন হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অন্যান্য এয়ারলাইনস যেভাবে পরিচালিত হয়, সেই কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখেই বিমানের টিকিটের মূল্য নির্ধারণ করা হবে।








