Logo

নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট, ২০২৬, ১৮:৩১
নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর লক্ষ্যে প্রস্তাবিত নবম পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

নতুন পে-স্কেলেও সরকারি চাকরিজীবীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। এতে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর প্রথম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত মূল বেতন করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

এর আগে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ প্রণয়নে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কমিটি প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল।

বিজ্ঞাপন

নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের সুপারিশও করা হয়েছিল। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার বিষয়ে আলোচনা ছিল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD