Logo

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ট্রাম্পের সাধুবাদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:০৩
বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ট্রাম্পের সাধুবাদ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি এ আগ্রহের কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

চিঠিতে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বোয়িং কেনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া গুরুত্বের কথাও তিনি মনে রাখবেন বলে চিঠিতে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

চিঠিতে ট্রাম্প আরও বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

এ সময় বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসাও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD