হাসপাতালে ভর্তি বিদ্যুৎ মন্ত্রী টুকু, দেখতে গেলেন রাষ্ট্রপতি

অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল সাড়ে ৯টার দিকে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে পৌঁছান।
হাসপাতালে গিয়ে রাষ্ট্রপতি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যুৎমন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।








