Logo

হঠাৎ বাড়ল বোতলজাত ভোজ্যতেলের দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০৭
হঠাৎ বাড়ল বোতলজাত ভোজ্যতেলের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্যে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত দাম ছিল ১৯৯ টাকা। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোক্তাদের প্রতি লিটারে আগের তুলনায় ৫ টাকা বেশি গুনতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বোতলজাত ভোজ্যতেলের দাম নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকেই বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম সমন্বয় করে নির্ধারণ করা হয়। নতুন মূল্য অনুযায়ী, বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে।

তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন এ দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে খুচরা বাজারে ক্ষেত্রবিশেষে ভোজ্যতেলের দাম ও সরবরাহে কিছুটা ভিন্নতা দেখা যেতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD