Logo

নেপালের বন্যায় প্রাণহানি, বাংলাদেশের রাষ্ট্রদূতের শোক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৩৭
নেপালের বন্যায় প্রাণহানি, বাংলাদেশের রাষ্ট্রদূতের শোক
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

বুধবার (২ সেপ্টেম্বর) নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুর্যোগে নিহতদের স্মরণে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শোকবার্তায় মো. শফিকুর রহমান নজিরবিহীন এই দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবার ও সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

এ কঠিন সময়ে নেপাল সরকারের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় দেশটির জনগণের পাশে বাংলাদেশের সংহতি প্রকাশ করেন রাষ্ট্রদূত। নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও শোকবার্তায় উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে দ্রুত এই দুর্যোগ মোকাবিলায় নেপালের পাশে থাকার বার্তা দিয়েছে বাংলাদেশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD