Logo

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১১২৭, এখনো নিখোঁজ প্রায় ৫ হাজার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩৭
নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১১২৭, এখনো নিখোঁজ প্রায় ৫ হাজার
ছবি: সংগৃহীত

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পুলিশের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, নেপালের বিভিন্ন জেলা এবং প্রতিবেশী ভারত থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বন্যার উৎপত্তিস্থল রাসুয়া থেকে ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫টি, ধাদিং থেকে ৫৯টি, চিতাওয়ান থেকে ৩৪৮টি, গোর্খা থেকে ৬৬টি, তানাহুন থেকে ৩৮টি, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭টি, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি এবং ভারত থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা মরদেহের মধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৯৫টি মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া ৯১১টি মরদেহের বিস্তারিত তথ্য পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিখোঁজ স্বজনদের বিষয়ে তথ্য জানতে পরিবারের সদস্যরা ওই তালিকা দেখে প্রিয়জনকে শনাক্ত করতে পারবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বন্যাকবলিত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। উদ্ধার কাজের পাশাপাশি তারা ত্রাণ বিতরণ এবং মরদেহ সংরক্ষণের দায়িত্বও পালন করছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে এ পর্যন্ত ৬ হাজার ৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৪ হাজার ৮৫৮ জন নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

আরও বন্যার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার অনেক পরিবারকে নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি যানবাহন চলাচল স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের কাজ চলছে। এসব কার্যক্রমে পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসনও কাজ করছে।

গত বুধবার সকালে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। বন্যার পানির স্রোতের সঙ্গে বড় বড় পাথর ও ধ্বংসাবশেষ নিচু এলাকায় নেমে আসায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।

ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও কয়েক হাজার মানুষ নিখোঁজ থাকায় তাদের পরিণতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD