Logo

আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৩৫
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস
ছবি: সংগৃহীত

আজ ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস। বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবছর দিনটিকে তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে থাকেন।

বিজ্ঞাপন

২০০৭ সালে সেনা সমর্থিত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ৭ মার্চ ভোররাতে তার বাসা থেকে আটক করা হয়। এরপর প্রায় ৫৫৪ দিন তিনি কারাবন্দি ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি করা হয়ে আসছে, কারাবন্দি অবস্থায় রিমান্ডের নামে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। এতে তার মেরুদণ্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে দলটির বক্তব্য। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মুক্তি পান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই মুক্তির পরই তার জীবনে শুরু হয় দীর্ঘ নির্বাসন।

উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে তাকে লন্ডনে নেওয়া হয়। সে সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এরপর দীর্ঘ সময় যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কারাবন্দি জীবন, চিকিৎসা ও পরবর্তী নির্বাসন বিএনপির রাজনৈতিক ইতিহাসের আলোচিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে।

বিজ্ঞাপন

কারামুক্তির ১৯ বছর পূর্তিতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD