Logo

সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০৫
সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম | ফাইল ছবি

সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন।

বিজ্ঞাপন

সফরকালে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে নৌবাহিনী প্রধানের।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।

সৌদি আরবে অবস্থানকালে নৌবাহিনী প্রধান বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। একই সঙ্গে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন তিনি।

সংশ্লিষ্টরা আশা করছেন, নৌবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং দুই দেশের ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পাবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD