Logo

এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১৫
এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা
ছবি: সংগৃহীত

ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতেই এ উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের মেহেদীবাগে মন্ত্রীর বাসভবনে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিন।

সাক্ষাৎকালে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা হিসেবে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রস্তাব দেন। পাশাপাশি মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও তুলে ধরেন তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় মন্ত্রী তাদের প্রস্তাব ও দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন। জবাবে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমানো এবং যাতায়াতব্যবস্থা আরও সহজ করার লক্ষ্য রয়েছে।

পরে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা উল্লেখ করে একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এতে চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সীতাকুণ্ড পর্যন্ত সম্প্রসারণসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে মেরিন ড্রাইভ সড়ক এবং মহাসড়কের বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও স্মারকলিপিতে তুলে ধরা হয়। এ সময় মন্ত্রী প্রতিনিধিদলের সঙ্গে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তাদের বক্তব্য শোনেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD