Logo

শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:২১
শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর দাবি, শেখ হাসিনা একজন পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং দেশে ফিরলে তাঁর জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে এবং সরকার তাঁকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে চায়। শেখ হাসিনা পলাতক আসামি এবং তাঁর মৃত্যুদণ্ড হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তাঁর আর আপিলের সুযোগ নেই।

তাঁর ভাষায়, “টেকনিক্যালি ব্যাপারটি এমন, শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি যেহেতু একটি শর্ত হিসেবে যুক্ত হয়েছে, তাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে ভারতের কয়েকটি প্রতিষ্ঠিত গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়ার বিষয়টিকেও অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন ডা. জাহেদ। তাঁর মতে, প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত শেখ হাসিনা যেন এ ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ না পান—এমন প্রত্যাশা ছিল এবং এখনো রয়েছে।

ভারতের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিষয়টি ভারতের দিক থেকে ঠিক হচ্ছে না। একই সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিকে ‘স্ট্রং’ বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডা. জাহেদ বলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরুন বা বাংলাদেশ তাঁকে ফিরিয়ে আনুক—এ নিয়ে কোনো কৌশলের বিষয় নেই। ভারত-বাংলাদেশ সম্পর্ক যে পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, তা উন্নয়নের স্বার্থে অন্তত তাৎক্ষণিকভাবে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্য বন্ধে পদক্ষেপ নেওয়া যেত।

এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে প্রশ্ন করার আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, ভারতকে বাংলাদেশের সংবেদনশীলতার বিষয়টি বুঝতে হবে।

বিজ্ঞাপন

বাঁধনসহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন বাংলাদেশি নাগরিকের ওপর হামলার প্রসঙ্গ টেনে ডা. জাহেদ বলেন, এমন পরিস্থিতিতে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য দেওয়া বাংলাদেশে বিরক্তি ও ক্ষোভ তৈরি করছে। বিষয়টি ভারতেরও বোঝা উচিত বলে মন্তব্য করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD