শেখ হাসিনার মৃত্যু ও কবর বাংলাদেশে হবে না: সারজিস

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কিংবা দাফন—কোনোটিই বাংলাদেশের মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরগুনায় এনসিপির জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, “আমি শুধু আপনাকে একটা জিনিস বলি, শেখ হাসিনা ১৪০০ মানুষকে খুন করে একটা স্বৈরাচারী ফ্যাসিষ্ট সরকারের পতনের মধ্য দিয়ে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
“শেখ হাসিনার মৃত্যু এই দেশে হবে না, কবরও এই দেশে হবে না।”
দিনব্যাপী কর্মসূচিতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। দুপুর ১টার পর কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
বিজ্ঞাপন
এ সময় বিএনপিকে ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান সারজিস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অপরাধীদের পদ দেখে আশ্রয় দিলে বিএনপি একসময় অপরাধের অভয়াশ্রমে পরিণত হবে।”
অভিনেত্রী বাঁধনের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গেও কথা বলেন এনসিপির এই নেতা। ওই ঘটনায় বিএনপির কোনো সংশ্লিষ্টতা না থাকার বিষয়টি উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং হামলায় জড়িতদের বিচারের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ দাবি করেন।
দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটকে সরকারি অব্যবস্থাপনার ফল হিসেবে উল্লেখ করেন সারজিস আলম। একই সঙ্গে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সারজিস জানান, জাতীয় নাগরিক পার্টি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিকভাবে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে।
বিজ্ঞাপন
অন্যদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে সরকার প্রতারণার আশ্রয় নিচ্ছে। দ্রুত সনদটি বাস্তবায়ন করা না হলে বর্তমান সরকার তার মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেও সতর্ক করেন তিনি।








