Logo

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:২৭
রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাক্ষাতের বিষয়টি জানায়।

সাক্ষাতের শুরুতে ভারতের হাইকমিশনার রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের কল্যাণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক ঘনিষ্ঠতা এবং দুই দেশের মানুষের মধ্যে বিদ্যমান পারস্পরিক যোগাযোগের বিষয়গুলো গুরুত্ব পায়। এসব ঐতিহাসিক ও সামাজিক বন্ধনের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়েও আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক স্বার্থের কথা বিবেচনায় নিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD