Logo

শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, জানালেন আইনমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩৬
শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, জানালেন আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, তা প্রচলিত আইন ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুযায়ী নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস: বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করা শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে নাকি তিনি আপিলের সুযোগ পাবেন—এ নিয়ে বিভিন্ন আলোচনা ও ব্যাখ্যার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরে আপিল করতে চাইলে বিষয়টি আইন অনুযায়ী নির্ধারিত হবে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, কোনো ব্যক্তির আপিলের অধিকার রয়েছে কি না, সেটি ব্যক্তিবিশেষকে কেন্দ্র করে আলাদাভাবে ব্যাখ্যা করার বিষয় নয়। প্রচলিত আইন এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এ ধরনের বিষয় নির্ধারণ করা হবে।

এদিকে বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন প্রকল্প নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, এই ব্যবস্থা ডিজিটালাইজ করা হলে শুধু বাল্যবিয়ে প্রতিরোধই নয়, বহুবিবাহ এবং বিয়ে সংক্রান্ত বিভিন্ন ধরনের জালিয়াতি ঠেকানোও সহজ হবে।

একই সঙ্গে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যক্তির বৈবাহিক অবস্থার তথ্যও সহজে যাচাই করা সম্ভব হবে বলে জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD