Logo

ঢাকায় যাত্রাবিরতি ভুটানের প্রধানমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৫৫
ঢাকায় যাত্রাবিরতি ভুটানের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংক্ষিপ্ত ট্রানজিট যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে এক ঘণ্টার জন্য অবস্থান করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিরা সংক্ষিপ্ত সৌজন্য বিনিময় করেন। নির্ধারিত সময় শেষে শেরিং তোবগে পরবর্তী গন্তব্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD