তাহসানের সঙ্গে দুপুরের খাবারে ইকবালের কাচ্চি, সেই স্বাদ: মার্কিন রাষ্ট্রদূত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে দুপুরের খাবারের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানে ঢাকার ইকবালের বিখ্যাত কাচ্চি বিরিয়ানির স্বাদেরও প্রশংসা করেছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তাহসান খানের সঙ্গে দুপুরের খাবারের কথা উল্লেখ করেন।
পোস্টে তিনি লেখেন, “তাহসান খানের সঙ্গে দুপুরের খাবার, আর প্লেটে ইকবালের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি। সেই স্বাদ!”

পোস্টে বাংলাদেশের জনপ্রিয় খাবারের প্রতি নিজের আগ্রহের কথাও তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। একই সঙ্গে দেশের খাবারের স্বাদ নেওয়ার অভিজ্ঞতাও তিনি ভাগ করে নেন।
বিজ্ঞাপন
তাহসান খানের সঙ্গে এই মধ্যাহ্নভোজ এবং কাচ্চি বিরিয়ানির প্রশংসার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দূতাবাসের পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আসে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।








