আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ, কীভাবে মিলবে?

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। ঐচ্ছিক ছুটি, সরকারি ছুটি, অতিরিক্ত এক দিনের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই সুযোগ পাওয়া যেতে পারে।
বিজ্ঞাপন
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
এর আগে ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটি রয়েছে। নির্ধারিত নিয়ম ও অনুমোদন সাপেক্ষে তারা এই ছুটি নিতে পারবেন।
ফলে ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা চার দিনের ছুটি পাওয়া সম্ভব হবে। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হবে।
বিজ্ঞাপন
অর্থাৎ, ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট সাত দিন টানা ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।
তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। ১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটি কেবল সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত।
ছুটির হিসাব
বিজ্ঞাপন
১৮ অক্টোবর, রোববার: মহাসপ্তমী—ঐচ্ছিক ছুটি
১৯ অক্টোবর, সোমবার: মহাষ্টমী—ঐচ্ছিক ছুটি
২০ অক্টোবর, মঙ্গলবার: মহানবমী—নির্বাহী আদেশে সরকারি ছুটি
বিজ্ঞাপন
২১ অক্টোবর, বুধবার: বিজয়া দশমী—সাধারণ ছুটি
২২ অক্টোবর, বৃহস্পতিবার: এক দিনের ছুটি নিতে হবে
২৩ অক্টোবর, শুক্রবার: সাপ্তাহিক ছুটি
বিজ্ঞাপন
২৪ অক্টোবর, শনিবার: সাপ্তাহিক ছুটি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকায় দুর্গাপূজার জন্য ২০ ও ২১ অক্টোবরের মূল সরকারি ছুটি এবং ১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটির উল্লেখ রয়েছে।
তাই সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুযায়ী ঐচ্ছিক ছুটি নিতে পারলে এবং ২২ অক্টোবর ছুটি মঞ্জুর হলে টানা সাত দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।








