Logo

এলএনজি সরবরাহ শুরু, স্বাভাবিক হচ্ছে দেশের গ্যাস পরিস্থিতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১১
এলএনজি সরবরাহ শুরু, স্বাভাবিক হচ্ছে দেশের গ্যাস পরিস্থিতি
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্থানান্তর আবার শুরু হওয়ায় দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পেট্রোবাংলা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কার্গো থেকে এলএনজি ট্রান্সফার কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মহেশখালী এলাকায় বৈরী আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহে বিঘ্নের কথা জানিয়েছিল পেট্রোবাংলা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর প্রভাবে স্বাভাবিক সময়ের তুলনায় দেশে গ্যাস সরবরাহ কিছুটা কমে যায়। এতে বিভিন্ন খাতে গ্যাস সরবরাহে সাময়িক চাপ তৈরি হয়।

তখন পেট্রোবাংলা জানিয়েছিল, বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে এলএনজি ট্রান্সফার কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে। সেই ধারাবাহিকতায় আবহাওয়ার উন্নতির পর মহেশখালী টার্মিনালে এলএনজি স্থানান্তর শুরু হয়েছে।

পেট্রোবাংলার সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, এলএনজি ট্রান্সফার পুনরায় শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক পর্যায়ে ফিরতে শুরু করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD