প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সামগ্রিক নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে বুধবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কর্মসূচি, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর অংশগ্রহণ এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকসহ সফরের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।
এতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বিজ্ঞাপন
এর আগে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে মাহদী আমিন জানিয়েছিলেন, চার দিনের সফরে প্রধানমন্ত্রী ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। এসব আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু ও আন্তর্জাতিক শান্তিসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।







