নিয়োগ পেলেন সেই মিশন আচার্য, অভিনন্দন জানালেন রাশেদ খাঁন

অবশেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন ঝিনাইদহের মিশন আচার্য। স্থায়ী ঠিকানা না থাকায় এতদিন নিয়োগপত্র না পাওয়া এই প্রার্থীর নিয়োগের বিষয়টি সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
বিজ্ঞাপন
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন মিশন আচার্যকে অভিনন্দন জানান। তিনি লেখেন, ‘আলোচিত মিশন আচার্য আজ চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন। আজ থেকে তার নামের আগে শিক্ষক শব্দটি যুক্ত হলো। আমি তাকে একজন আদর্শ শিক্ষক হওয়ার জন্য পরামর্শ দিয়েছি। তিনি যেন হাজারো শিক্ষার্থীর প্রিয় শিক্ষক হতে পারেন। শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষক মিশন আচার্য। ভবিষ্যৎ সুন্দর ও সাবলীল হোক।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাশেদ খাঁন আরও বলেন, ‘আশা করি, স্থায়ী বসতভিটা না থাকার কারণে আর কোনো মিশন আচার্যকে ভোগান্তির শিকার হওয়া লাগবে না। আমি সব সাংবাদিককে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা মানসিক সাপোর্ট দিয়ে মিশন আচার্যের পাশে ছিলেন।’
তিনি বলেন, ‘বিশেষ করে আমাদের শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, যিনি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেছেন।’
পোস্টের সঙ্গে মিশন আচার্যের নিয়োগপত্রও যুক্ত করেছেন রাশেদ খাঁন।
বিজ্ঞাপন
স্থায়ী ঠিকানা না থাকার কারণে প্রাথমিকের শিক্ষক পদে নির্বাচিত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ার বিষয়টি আলোচনায় আসে। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সংবাদ প্রকাশের পর শেষ পর্যন্ত তার নিয়োগ চূড়ান্ত হলো।








