Logo

দুর্নীতিতে জড়ালে সাব-রেজিস্ট্রারদের ঢাকায় রাখা হবে না: আইনমন্ত্রী

profile picture
বিশেষ প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৬, ১৬:১৫
দুর্নীতিতে জড়ালে সাব-রেজিস্ট্রারদের ঢাকায় রাখা হবে না: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

কোনো সাব-রেজিস্ট্রার দুর্নীতিতে জড়ালে তাকে ঢাকায় রাখা হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি কার্যক্রমের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

লটারিতে বাছাই করা সাব-রেজিস্ট্রারদের ঢাকায় পদায়নের মেয়াদ সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সার্ভিস রুল অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন। সাধারণভাবে দুই বছর দায়িত্ব পালনের বিধান থাকলেও কেউ দায়িত্ব নেওয়ার পর দুর্নীতিতে জড়ালে তাকে ঢাকায় রাখা হবে না।

সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, তার মন্ত্রণালয় বিষয়গুলো ২৪ ঘণ্টা মনিটরিংয়ে রাখবে। গণমাধ্যমের কাছে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তা মন্ত্রণালয়কে দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রার পদে বদলি ও পদায়ন নিয়ে জনগণের মধ্যে নেতিবাচক পারসেপশন রয়েছে। রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে কোনো না কোনো জায়গা থেকে পরিবর্তনের কাজ শুরু করতে হবে। সেই কাজ আজ শুরু হলো।

তিনি বলেন, ‘ঢাকাতে যারা সাব-রেজিস্ট্রার হিসেবে আসেন, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। সেই প্রাইজ পোস্টিংয়ের মধ্যে আমরা প্রথম লটারি করতে যাচ্ছি। ঢাকার পদগুলো সব ‘এ’ ক্যাটাগরির।’

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, সারাদেশে ‘এ’ ক্যাটাগরির সাব-রেজিস্ট্রার পদ রয়েছে ১৩১টি। ঢাকার পোস্টগুলোও এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। লটারির মাধ্যমে ঢাকার জন্য ১৮ জন সাব-রেজিস্ট্রারের পোস্টিং নির্ধারণ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তাদের পদায়ন করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD