পুলিশের প্রতি জনআস্থা আরও বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের প্রতি জনগণের আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এই আস্থা আরও দৃঢ় ও বিস্তৃত করাই পুলিশের জন্য এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সম্প্রতি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এক সাক্ষাৎকারে পুলিশের জন্য জনআস্থা অর্জনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থার সংকট রয়েছে কি না এবং সেই আস্থা ফিরিয়ে আনতে পুলিশের আরও কত সময় প্রয়োজন।
জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনি তো সিদ্ধান্তই দিয়ে দিলেন যে জনআস্থা নাই!’
আরও পড়ুন
বিজ্ঞাপন
আইজিপির বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘আইজিপির বক্তব্য মতে, জনআস্থা বহাল রাখাটাই হচ্ছে আমাদের জন্য মহান কাজ। জনআস্থা আমরা অর্জন করেছি।’
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ। জনআস্থা বহাল রাখাটাই হচ্ছে আমাদের কাজ। আরও বেশি জনআস্থা প্রতিষ্ঠা করতে পারাটা আমাদের জন্য চ্যালেঞ্জ।’
তিনি বলেন, পুলিশের দায়িত্ব শুধু অর্জিত আস্থা ধরে রাখা নয়, বরং জনগণের সঙ্গে আরও কার্যকর ও বিশ্বাসভিত্তিক সম্পর্ক তৈরি করা। এ ক্ষেত্রে পুলিশের কাজ ও আচরণের মাধ্যমেই জনসাধারণের মূল্যায়ন প্রতিফলিত হবে।








