শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে ধোঁয়া ও আগুনের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে দ্রুত উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়।
বিজ্ঞাপন
রবিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি এয়ারবাস এ৩৩০ মডেলের। অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ার পর সেখান থেকে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয় বলে জানা গেছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবেন।
তাৎক্ষণিকভাবে ফ্লাইটটির নম্বর, যাত্রী ও ক্রুদের অবস্থা এবং আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।








