Logo

নিবন্ধনের অনুমতি পেলো আরও ৪৫ নিউজ পোর্টাল

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
নিবন্ধনের অনুমতি পেলো আরও ৪৫ নিউজ পোর্টাল
ছবি: সংগৃহীত

আরও ৪৫টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য অনুমতি দিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৪ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত ব...

বিজ্ঞাপন

আরও ৪৫টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৪ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে এসব সংবাদ মাধ্যমকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

নিউজ পোর্টালগুলো হলো—ঢাকা পোস্ট, ক্যাম্পাস টাইমস.প্রেস, ঢাকা প্রকাশ ২৪, ডেইলি চাকরি, গুরুকূললাইভ, বাংলা নিউজ ডটকম, সিভয়েজ ২৪, দেশ নিউজ বিডি, কিংস নিউজ ২৪, ভিশন নিউজ ২৪, দুর্বীণ ডট নিউজ, পরিষদ বার্তা, বাংলা গেজেট, এসপিএন বিডি, গ্লোবাল নিউজ, চট্টগ্রাম ২৪, স্টার সংবাদ, সারাদিন, বহুমাত্রিক, এনএনবি, পলিটিক্স নিউজ ২৪, এমটি নিউজ ২৪, বিনিয়োগ বার্তা, আর্ট নিউজ, বিজিনেস ২৪ বিডি, বিডি টাইমস নিউজ, নিউজ নাউ ২৪, সিএইচডি নিউজ ২৪, পদ্মা টাইমস ২৪, ওয়ার্ল্ড গ্লোবাল ২৪, সিলেট ভিউ ২৪, ভয়েজ অফটিগার, বাংলা আওয়ার, গ্রিন বাংলা অনলাইন ২৪, অধিকারপত্র, বার্তা জগৎ ২৪, শ্যামলী নিউজ ২৪, সোনালী নিউজ, দেশ সমাচার, নিউজ নাউ বাংলা, পার্বত্য নিউজ, পদ্মা নিউজ, অর্থ সংবাদ, ল নিউজ ২৪ এবং নিউজ জোন বিডি।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD