Logo

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

profile picture
জনবাণী ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৩, ০৫:১১
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের
ছবি: সংগৃহীত

বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যুর খবর শুনেই আমরা ঘটনাস্থলে যাই।

বিজ্ঞাপন

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে  মা-ছেলে ও ২ নাতিসহ একই পরিবারে ৪ জনের প্রাণহানি হয়েছে। 

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে  উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুর্ঘটনা নিহতরা হলেন- ওই এলাকার মৃত আব্দুছ ছাত্তারের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), ছেলে জামাল উদ্দিন (৩৬), জামাল উদ্দিনের শিশুকন্যা ফাহমিদা ইসলাম ফাইজা (৬) এবং ফারিয়া ইসলাম আনিকা (৪)।

বিজ্ঞাপন

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন,  বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যুর খবর শুনেই আমরা ঘটনাস্থলে যাই। লাশগুলো উদ্ধার করা হয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD