Logo

মেয়ের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে মারা গেলেন মা

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১২ মার্চ, ২০২৪, ২১:৫৭
মেয়ের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে মারা গেলেন মা
ছবি: সংগৃহীত

আমরা যতটুকু পারি পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করব

বিজ্ঞাপন

পাবনার আটঘরিয়ায় মেয়ের মৃত্যু সংবাদ শুনে স্ট্রোক করেন মা। পরের দিন হাসপাতালে মৃত্যু হয় তার। 


সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। 


আরও পড়ুন: পাবনা র‍্যাবের অভিযানে পণ্য পরিবহনের ৬ চাঁদাবাজ গ্রেফতার


মৃতরা হলেন, পাটেশ্বর গ্রামের আলেম মোল্লার মেয়ে আমেনা খাতুন (৩৫) ও তার স্ত্রী ইসমত আরা (৫৫)।


স্থানীয়রা জানান, সোমবার (১১ মার্চ) ভোরে মেয়ে আমেনা খাতুন দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। গত কয়কদিন আগে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই খবর শোনার পর তার মা ইসমত আরা স্ট্রোক করেন। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় তারও মৃত্যু হয়।


আরও পড়ুন: পাবনায় মা-‌ছে‌লেকে হত্যা, গ্রেফতার ৩


দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈম্মীন হোসাইন চঞ্চল বলেন , গতকাল একই দিনে মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা যতটুকু পারি পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করব।


আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানতে পেরে মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।


আরএক্স/

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD