শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে উপকেন্দ্রটির আওতাধীন সব এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাবে না।
বিজ্ঞাপন
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এ রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।








