Logo

গাজীপুরে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির নতুন কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
২৭ নভেম্বর, ২০২৬, ১৭:২৬
গাজীপুরে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির নতুন কমিটি গঠন
ছবি প্রতিনিধি।

গাজীপুরের পূবাইলে বাংলাদেশ এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের গাজীপুর মহানগর ও জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩৭ সদস্যবিশিষ্ট এ কমিটিতে নূরুল ইসলামকে আহ্বায়ক এবং ইফতেখার পালোয়ান সজিবকে সদস্যসচিব করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর পূবাইলের মিরের বাজার এলাকার আফছার উদ্দিন কমপ্লেক্সের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সেলিম খান।

এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন এলাকার এলপি গ্যাস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে মিরের বাজার এলাকায় এলপি গ্যাস ব্যবসায়ীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যবসায়ীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নতুন এ কমিটির মাধ্যমে গাজীপুর মহানগর ও জেলার এলপি গ্যাস ব্যবসায়ীদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD