Logo

সাভারে লাব্বাইক পরিবহনের বাসে আগুন

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
২৭ নভেম্বর, ২০২৬, ১৫:৫৫
সাভারে লাব্বাইক পরিবহনের বাসে আগুন
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা লাব্বাইক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জোরপুল এলাকায় মহাসড়কের সাভারগামী লেনে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসটি সড়কের পাশে পার্কিং করা ছিল। এ সময় পথচারীরা সেটিতে আগুন জ্বলতে দেখে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে জানান, পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD