Logo

এবার আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে যাচ্ছি: জাকের

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ০৩:১০
এবার আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে যাচ্ছি: জাকের
ছবি: সংগৃহীত

এবার আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে যাচ্ছি: জাকের

বিজ্ঞাপন

এশিয়া কাপের সবশেষ ১৬টি আসরের মধ্যে তিনবার ফাইনাল খেলেছে বাংলাদশ তবে শিরোপার দেখা এখনও মেলেনি। আর মাত্র কিছুুুদিন পরেই মাঠে গাড়াবে টুর্নামেন্টটির ১৭তম আসর। এই আসরের আগেই জয়ের আত্মবিশ্বাস ঝরে পড়লো জাতীয় দলের তরুণ ব্যাটার জাকের আলীর কণ্ঠে। টুর্নামেন্টের ১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ঘরে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় দলের এই তিন ফরম্যাটের ক্রিকেটার।

বিজ্ঞাপন

সোমবার (১৮ আগস্ট) সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন জাকের আলী অনিক।

তিনি বলেন, এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। আর ড্রেসিংরুমের সবাই এটা বিশ্বাস করে (এশিয়া কাপ জেতা সম্ভব)। আমাদের এখন যে পরিবেশ আছে সবাই যেভাবে এফোর্ট দিচ্ছে, আমরা বিশ্বাস করি এবার চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ রয়েছে টাইগারদের। এই সিরিজে অংশ নিতে আগামীকাল (২০ আগস্ট) সন্ধ্যায় সিলেটের বিমান ধরার কথা রয়েছে টাইগারদের। 

এ সিরিজ নিয়ে তিনি বলেন, ব্যক্তিগতভাবে যদি বলি, তাহলে এটা একটা আন্তর্জাতিক সিরিজ। অবশ্যই আমাদের প্রতিটি ম্যাচ জেতার জন্য যাওয়া উচিত। দলেরও একইরকম চিন্তা-ভাবনা রয়েছে। 

বিজ্ঞাপন

এশিয়া কাপের সবশেষ ১৬টি আসরের মধ্যে তিনবার ফাইনাল খেলেও শিরোপ ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। আর মাত্র কয়েকদিন পর মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১৭তম আসর।  এই আসরের ট্রফি নিয়ে ঘরে ফেরা কথা জানিয়েছেন জাকের আলী।

বিজ্ঞাপন

সোমবার (১৮ আগস্ট) সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন জাতীয় দলের ৩ ফরম্যাটের এই ব্যাটার।

জাকের বলেন, এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি ইনশাআল্লাহ। ব্যক্তিগতভাবে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। আর ড্রেসিংরুমের সবাই এটা বিশ্বাস করে (এশিয়া কাপ জেতা সম্ভব)। আমাদের এখন যে পরিবেশ আছে...সবাই যেভাবে এফোর্ট দিচ্ছে, আমরা বিশ্বাস করি এবার চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ রয়েছে টাইগারদের। এই সিরিজে অংশ নিতে আগামীকাল (২০ আগস্ট) সন্ধ্যায় সিলেটের বিমান ধরার কথা রয়েছে টাইগারদের। 

এ সিরিজ নিয়ে জাকের বলেন ব্যক্তিগতভাবে বললে, এটি একটি আন্তর্জাতিক সিরিজ। প্রতিটি ম্যাচে জয়ের জন্যই আমরা নামব। হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে খেলি, সেটি প্রতিপক্ষ যেই হোক, সর্বোচ্চ চেষ্টা করে খেলব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এশিয়া কাপকে সামনে রেখে গত কয়েকদিন কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। ১৫ আগস্ট থেকে শুরু হওয়া স্কিল ট্রেনিংয়ের আগে কয়েকদিন ফিটনেস ট্রেনিং হয়েছে। এবার নেদারল্যান্ডস সিরিজ দিয়ে এশিয়া কাপের মূল প্রস্তুতি সারবে টাইগাররা।

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD