Logo

অনূর্ধ্ব-১৫ বালক দলের বিপক্ষে পরাজিত জ্যোতির দল

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ০৫:৫৭
অনূর্ধ্ব-১৫ বালক দলের বিপক্ষে পরাজিত জ্যোতির দল
ছবি: সংগৃহীত

প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে গেছে বাংলাদেশ নারী লাল দল। বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে বিসিবি অনূর্ধ্ব-১৫ বালক দলের বিপক্ষে ৮৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

বিজ্ঞাপন

টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান তোলে অনূর্ধ্ব-১৫ বালক দল। দলের পক্ষে বায়োজিদ ৬৩ বলে ৪৬ এবং আলিফ ৮১ বলে ৪৫ রান করেন। ফাহিমের ব্যাট থেকে আসে ২০ রান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ নারী লাল দল। ওপেনার শারমিন ৫৪ বলে ২০ ও তানজিম ৪১ বলে ১৬ রান করলেও বাকিরা ব্যর্থ হন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও শূন্য রানে আউট হন।

বালকদের হয়ে আদিব নেন তিনটি উইকেট, আর আলিফ ও জাহিন পান দুইটি করে উইকেট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ম্যাচে ব্যাটিংয়ে ভালো শুরু করলেও মিডল অর্ডারের ব্যর্থতা এবং নিয়মিত উইকেট হারানোয় বড় ব্যবধানে হারের মুখে পড়ে নারী লাল দল।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD