Logo

সাতক্ষীরায় যুবদল নেতাকে জবাই করে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৫, ২২:৪২
সাতক্ষীরায় যুবদল নেতাকে জবাই করে হত্যা
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় যুবদল নেতাকে জবাই করে হত্যা

বিজ্ঞাপন

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীমকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (২১ আগস্ট) রাতে ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD