Logo

অল্পের জন্য রক্ষা পেলেন ২ ট্রেনের হাজারো যাত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ০৪:২৫
অল্পের জন্য রক্ষা পেলেন ২ ট্রেনের হাজারো যাত্রী
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছায় অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে দোলনচাঁপা এক্সপ্রেস ও পদ্মরাগ কমিউটার ট্রেন।

বিজ্ঞাপন

রংপুরের পীরগাছায় অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে দোলনচাঁপা এক্সপ্রেস ও পদ্মরাগ কমিউটার ট্রেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পীরগাছা রেলস্টেশনে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

রেলস্টেশন সূত্রে জানা যায়, সকাল ১১টা ২৩ মিনিটে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি হোম সিগন্যাল অতিক্রম করে ২ নম্বর লাইনে প্রবেশ করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি সিগন্যাল অমান্য করে একই লাইনে প্রবেশ করতে থাকে।

এ সময় তাৎক্ষণিকভাবে দোলনচাঁপা এক্সপ্রেস এবং পদ্মরাগের লোকো মাস্টার বিষয়টি বুঝতে পেরে দুটি ট্রেনেই হুইসেল দিয়ে ব্রেক ধরেন। পরে পদ্মরাগ ট্রেনটিকে দ্রুত পুশব্যাক করে ১ নম্বর লাইনে প্রবেশ করানো হয়। এতে মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন দুটিতে আনুমানিক হাজারের বেশি যাত্রী ছিলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশনমাস্টার জেনারুল ইসলাম গণমাধ্যমকে জানান, কন্টোল রুমের নির্দেশনা মোতাবেক দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটিকে ২ নম্বর লাইনে প্রবেশের জন্য সিগন্যাল দেওয়া হয়। তবে পদ্মরাগ কমিউটার ট্রেনের লোকোমাস্টার সিগন্যাল দেওয়ার আগেই লাইনে ঢুকে পড়েছে। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

বিজ্ঞাপন

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD