পাঠ্যপুস্তক ক্রয়ের সময়সীমা কমানোর প্রস্তাবে অনুমোদন

২০২৬ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের লক্ষ্যে ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।
বিজ্ঞাপন
২০২৬ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের লক্ষ্যে ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে প্রস্তাবটি উত্থাপন করা হয়।
এতে বলা হয়, আগামী বছরের বিনামূল্যের বই বিতরণ কার্যক্রম নির্বিঘ্ন করতে দরপত্র আহ্বান, মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা জরুরি। এজন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর বিধি ৮৩ (১) (ক) ধারার আওতায় প্রস্তাবটি উপস্থাপন করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সভায় আলোচনার পর প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।
এএস








