জুলুমের বিরুদ্ধে বিদ্রোহে উজ্জীবিত করেছেন নজরুল: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহে উজ্জীবিত করেছেন।
বিজ্ঞাপন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহে উজ্জীবিত করেছেন। তার কবিতা, গান ও সাহিত্যকর্ম আজও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে মানুষকে সাহস যোগায়।
বুধবার (২৭ আগস্ট) জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তারেক রহমান লেখেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আমি জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। তার রুহের মাগফিরাত কামনা করি।”
তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যের প্রতীক ছিলেন নজরুল ইসলাম। শৈশব থেকেই কঠিন জীবনসংগ্রামে বেড়ে ওঠায় তার মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব তৈরি হয়েছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কটূক্তির ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা
বিজ্ঞাপন
তারেক রহমান আরও উল্লেখ করেন, নজরুলের সাহিত্য, কবিতা, গান ও প্রবন্ধ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং বঞ্চিত মানুষকে মুক্তির পথে অনুপ্রেরণা যুগিয়েছে। বিদ্রোহী কবির খ্যাতি পাওয়া নজরুলের রচনাই এ দেশের স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানে মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছে।
তার মতে, নজরুলের সাহিত্যকর্ম যুগ যুগ ধরে অধিকারহারা মানুষকে প্রতিবাদে উদ্বুদ্ধ করবে। একই সঙ্গে মানবপ্রেম ও দেশপ্রেমে আত্মনিবেদিত হওয়ার শিক্ষা দেবে।
বিজ্ঞাপন
এএস








