টাকা ছাপানো ও বিতরণে বছরে ব্যয় ২০ হাজার কোটি টাকা: গভর্নর

টাকা ছাপানো ও বিতরণে বছরে ব্যয় ২০ হাজার কোটি টাকা: গভর্নর
বিজ্ঞাপন
টাকা ছাপানো ও বিতরণে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বুধবার (২৭ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে মাস্টারকার্ড ও আইসিএমএবি আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিট-২০২৫ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গভর্নর বলেন, দেশে প্রতি বছর নগদ অর্থের চাহিদা প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে। এই চাহিদা মেটাতে গিয়ে বিপুল অর্থ খরচ হচ্ছে টাকা ছাপানো ও বিতরণে। তাই খরচ কমাতে নগদবিহীন বা ক্যাশলেস লেনদেন বাড়ানোর তাগিদ দেন তিনি।
এসময় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’কে স্বতন্ত্র বিনিয়োগকারীর কাছে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান গভর্নর। তিনি বলেন, পোস্ট অফিসের এ প্রতিষ্ঠান চালানোর সক্ষমতা নেই। শিগগিরই নতুন বিনিয়োগকারী খুঁজতে বিজ্ঞপ্তি দেওয়া হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এছাড়া আন্ত লেনদেন ব্যবস্থা চালুর বিষয়ে গেটস ফাউন্ডেশনের উদ্যোগ ‘মোজোলুপ’-এর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান গভর্নর। একই সঙ্গে পাঁচটি বেসরকারি ক্রেডিট ব্যুরো অনুমোদনের পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে ট্রেড লাইসেন্স প্রদানে কিউআর কোড বাধ্যতামূলক করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ এখন আর্থিক রূপান্তরের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ক্যাশলেস অর্থনীতির পথে যাত্রা শুধু ভবিষ্যতের লক্ষ্য নয়, বরং বর্তমান সময়ের জরুরি বাস্তবতা।
বিজ্ঞাপন
আরএক্স/








