ডিবি’র প্রধান হিসেবে দায়িত্ব পেলেন শফিকুল ইসলাম

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
বিজ্ঞাপন
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত আদেশে তিনি পদায়ন হন।
শফিকুল ইসলাম ১৮তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। ডিবি’র প্রধানের পদ প্রায় সাড়ে চার মাস শূন্য ছিল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গত ১২ এপ্রিল তৎকালীন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে স্থানান্তরিত করা হয়। এরপর যুগ্ম-কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা অস্থায়ীভাবে ইউনিটের দায়িত্বে ছিলেন।
শফিকুল ইসলামের জন্মস্থান বগুড়ার সারিয়াকান্দি উপজেলা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এএস








