Logo

আলুর মূল্য নির্ধারণ করলো সরকার

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৫, ০৭:০৩
আলুর মূল্য নির্ধারণ করলো সরকার
ছবি: সংগৃহীত

সরকার হিমাগারের গেটে আলুর সর্বনিম্ন মূল্য প্রতি কেজি ২২ টাকা নির্ধারণ করেছে। বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সরকার হিমাগারের গেটে আলুর সর্বনিম্ন মূল্য প্রতি কেজি ২২ টাকা নির্ধারণ করেছে। বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে আলুর বাজারমূল্য উৎপাদন খরচের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলুচাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় প্রধান উপদেষ্টার নির্দেশে কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবসহ চার সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটি আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য সুপারিশ প্রদান করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী:

১. হিমাগার গেটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

২. সরকারি উদ্যোগে ৫০ হাজার টন আলু ক্রয় ও হিমাগারে সংরক্ষণ করা হবে এবং চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে বিক্রি করা হবে।

বিজ্ঞাপন

৩. আগামী মৌসুমে আলুচাষিদের জন্য প্রণোদনা দেওয়া হবে।

এর মাধ্যমে আলুচাষিদের স্বার্থ রক্ষা এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখা লক্ষ্য রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD