স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল ছড়ানোয় মন্ত্রণালয়ের কড়া প্রতিবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল তৈরির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপি গণমাধ্যমে পাঠানো হয়।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল তৈরির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপি গণমাধ্যমে পাঠানো হয়।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি কৃত্রিম বা এআই-জেনারেটেড অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সেটি সম্পূর্ণ ভুয়া এবং তার প্রকৃত কণ্ঠস্বর নয়। যারা উপদেষ্টার কণ্ঠ চিনেন, তারা সহজেই বুঝতে পারবেন এটি কৃত্রিমভাবে বিকৃত করা একটি রেকর্ডিং।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা যায়, ‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে ২৫ সেকেন্ডের ওই অডিওটি ছড়ানো হয়েছে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে নির্দেশনা দিতে শোনা যায়।
মন্ত্রণালয় বলেছে, এ ধরনের অপপ্রচার বিভ্রান্তি ছড়াচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের জন্য হুমকি। জনগণ এতে সত্য তথ্য থেকে বঞ্চিত হচ্ছে এবং গুজব ছড়িয়ে পড়ছে। তাই এ ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, ভুয়া অডিও বা কনটেন্ট তৈরি ও প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এএস








