Logo

অতিরিক্ত সিম নিবন্ধিত থাকলে পড়তে পারেন আইনি ঝামেলায়

profile picture
জনবাণী ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:২৯
অতিরিক্ত সিম নিবন্ধিত থাকলে পড়তে পারেন আইনি ঝামেলায়
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত নিরাপত্তা ও সাইবার অপরাধ রোধে সিম নিবন্ধন নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিজ্ঞাপন

ব্যক্তিগত নিরাপত্তা ও সাইবার অপরাধ রোধে সিম নিবন্ধন নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করতে পারবেন একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে। আগে এই সীমা ছিল ১৫টি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিটিআরসির পর্যবেক্ষণে দেখা গেছে, অধিকাংশ গ্রাহক এত বেশি সিম ব্যবহার করেন না। পাশাপাশি অপারেটরদের প্রতিযোগিতা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক প্রথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম রয়েছে, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে হবে। অন্যথায় আইনগত জটিলতার মুখে পড়তে হতে পারে। নির্ধারিত সময়সীমা ৩০ অক্টোবর পর্যন্ত। এর পরও অতিরিক্ত সিম সক্রিয় থাকলে তা অবৈধ হিসেবে গণ্য হবে এবং আর্থিক লেনদেন বা নিরাপত্তা সংক্রান্ত সমস্যার ঝুঁকিতে পড়তে পারেন গ্রাহকরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংস্থাটি সতর্ক করে বলেছে, অপরাধীরা প্রায়শই অবৈধ সিম ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালায়। ফলে কোনো গ্রাহকের নামে অতিরিক্ত সিম অবৈধ থাকলে তিনি অনিচ্ছাকৃতভাবে ফেঁসে যেতে পারেন বড় ধরনের আইনি জটিলতায়।

কীভাবে জানবেন কতটি সিম আপনার নামে নিবন্ধিত:

বিজ্ঞাপন

নিজের মোবাইল থেকে *১৬০০১# ডায়াল করলে ফিরতি বার্তায় জানা যাবে আপনার এনআইডিতে কতটি সিম এবং কোন কোন অপারেটরে নিবন্ধিত আছে।

বিজ্ঞাপন

অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করার নিয়ম:

১. অপারেটরের হেল্পলাইনে (যেমন ১২১) কল করে এনআইডি তথ্য দিন

বিজ্ঞাপন

২. যাচাই শেষে অতিরিক্ত সিম বন্ধ করা হবে

৩. চাইলে সরাসরি অপারেটরের কাস্টমার কেয়ারেও সেবা পাওয়া যাবে

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD