Logo

আমেরিকা দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস কক্সবাজারে

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:০৯
আমেরিকা দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস কক্সবাজারে
ছবি: সংগৃহীত

ঢাকাস্থ আমেরিকা দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন কক্সবাজারে। তিনি বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন।

বিজ্ঞাপন

ঢাকাস্থ আমেরিকা দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন কক্সবাজারে। তিনি বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন।

এ সময় তার সঙ্গে আরও দুইজন ব্যক্তি রয়েছেন। এরা দুই জন হলেন- কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। এই দুই ব্যক্তি প্রতিষ্ঠান পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনজনই বিমানবন্দর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএিএর ঘাট থেকে স্পীড বোটযোগে মহেশখালীতে যান।

বিজ্ঞাপন

মহেশখালীতে পৌঁছার পর প্রতিনিধিদলটি কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় হোপ হসপিটালে প্রতিনিধিদলটি পৌঁছেন বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক।

বিজ্ঞাপন

এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি এক্সিলারেটর এলএনজি টার্মিনাল ও হোপ যৌথ প্রযোজনায় কুতুবজোমে হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগদেন। এ সময় সংশ্লিষ্ট হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

উক্ত কর্মসূচি শেষে প্রতিনিধিদলটি বড় মহেশখালী আরও কর্মসূচিতে অংশ নিতে গেছেন। তবে ঐ কর্মসূচি কি তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে মহেশখালী পরিদর্শন গেছেন।

তবে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে তাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD