Logo

১ ‍দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৮
১ ‍দিনে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

বিজ্ঞাপন

বুধবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

মারা যাওয়া দুজনই নারী। তাদের মধ্যে একজনের বয়স ৩৫ ও অপরজনের বয়স ৫৫।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৪৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৯৮, বরিশাল বিভাগে ৭৮, ঢাকা বিভাগে ৬৯, রাজশাহী বিভাগে ২১, ময়মনসিংহ বিভাগে ২৪, রংপুর বিভাগে ৬ ও সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১২৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৭০ জন পুরুষ ও ৫৭ জন নারী। এছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২ হাজার ৯৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD